logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েরও মৃত্যু

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েরও মৃত্যু
মানচিত্রে লালমনিরহাট। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোছা. মিলি (৪৫) এবং তাদের মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার পর মোছা. মিলি নিজ বাড়ির সামনে তাদের দোকানের গেট খুলতে যান। এ সময় দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে ছটফট করতে দেখে মেয়ে লিমু খাতুন বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়ে দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট