logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

শেখ হাসিনা দেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত: জহির উদ্দিন স্বপন

শেখ হাসিনা দেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত: জহির উদ্দিন স্বপন
রিশালের গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন। ছবি: এশিয়া পোস্ট

দেশের আইন অমান্য করে বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, শেখ হাসিনার সেই ষড়যন্ত্রের সুযোগ নিয়ে দেশে অবস্থানরত কিছু সন্ত্রাসী তাণ্ডব চালানোর চেষ্টা করছে। যদিও এই তাণ্ডব এখন পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধ্যেই অনেকটা সীমাবদ্ধ রয়েছে। এতে বোঝা যায়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সামাজিক ভিত্তি এই মুহূর্তে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বাইরে তেমন নেই। তবে দেশে অবস্থানরত সন্ত্রাসীরা যে আমাদের জন্য হুমকি হতে পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

Advertisement

রোববার (২২ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক নেতা হতে চাননি। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতার কারণে তাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়েছিল। আগামী ডিসেম্বর মাসকে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনে দলের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। এ লক্ষ্যে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনা ও পরামর্শ অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. কামরুজ্জামান খোকন।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা, সদস্য সচিব মো. আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সরদার, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।