logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধার ফুলছড়িতে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন উপজেলার উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম মাজেদ (৪৪) এবং উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজা মিয়া (৪১)।

গ্রেপ্তার মাজিদুল ইসলাম মাজেদ উপজেলার উত্তর উড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। অপরদিকে রেজা মিয়া পূর্ব ছালুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের ওই দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।