logo

নানার বাড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

নানার বাড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সাজিদুল ইসলাম ওরফে বাবু। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের বাঁশখালীতে সাজিদুল ইসলাম ওরফে বাবু নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নে নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজিদুল ইসলামের স্থায়ী নিবাস বৈলছড়ী এলাকায়। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে তিনি নিজ বাড়িতে না থেকে নানার বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে বাঁশখালী থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনা নিয়ে দিনভর উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল। মিছিলের কয়েক ঘণ্টার ব্যবধানেই রাতে ছাত্রলীগ নেতা বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।