Advertisement

আশুলিয়ায় দোকানের সামনে বিস্ফোরক, নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল ইউনিট

এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)
আশুলিয়ায় দোকানের সামনে বিস্ফোরক, নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল ইউনিট
‍নিষ্ক্রিয় করা বোমাসদৃশ বিস্ফোরক। ছবি: এশিয়া পোস্ট

সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, এদিন ভোরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খেজুরবাগান এলাকার হৃদয় চাকমা নামে এক ব্যক্তির দোকানের সামনে একটি ট্রাভেল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগটি দেখে সন্দেহ হলে তারা খুলে দেখেন। ব্যাগের ভেতর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বস্তুটি হাতে তৈরি (হ্যান্ডমেড) বোমা হতে পারে। তবে এটি ঠিক কী ধরনের বিস্ফোরক ও এর পেছনে কাদের হাত রয়েছে তা তদন্ত দেখা হচ্ছে।

বিষয় :সাভার