

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত পাঁচ বছর ধরে বাঁশ দিয়ে ব্যারিয়ার তৈরি করে রেলক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম হোসেন নামের এক ভ্যানচালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কেবল মানুষের জীবন বাঁচানোর তাগিদেই স্বেচ্ছায় এ কাজ করছেন তিনি। ইসলাম হোসেনের বাড়ি পীরগঞ্জ রেললাইনের পাশে। তিনি তিন সন্তানের জনক ও প

সুপারির মৌসুম ঘিরে সরগরম লক্ষ্মীপুরের হাটবাজার। সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাকা সুপারি। ক্রেতারা এক স্তূপ থেকে অন্য স্তূপে ঘুরে দেখছেন, করছেন দরদাম। দাম মিলে গেলে বস্তা কিংবা ঝাঁকায় ভরে সুপারি তুলে দেওয়া হচ্ছে যানবাহনে। জেলার বিভিন্ন হাটবাজার থেকে এসব সুপারি যাচ্ছে দেশের নানা প্রান্তে। উৎপা

ভালোবাসার কি কোনো সীমানা আছে? ভাষা, সংস্কৃতি কিংবা দেশের মানচিত্র কোনোটিই কি হৃদয়ের টানকে আটকে রাখতে পারে? মাদারীপুরের এক তরুণী আর সুদূর চীনের এক যুবকের প্রেম যেন সেই চিরচেনা প্রশ্নেরই নতুন এক দৃষ্টান্ত। হাজার কিলোমিটারের পথ পেরিয়ে, অচেনা দেশের অচেনা মানুষের টানে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন চীনের

দুই হাত নেই। শৈশবেই বৈদ্যুতিক দুর্ঘটনায় হারিয়েছেন শরীরের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছিল পরিবার। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে অনেকেই তাকে ভিক্ষাবৃত্তির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অন্যের করুণায় নয়, নিজের শ্রমে বাঁচতে চেয়েছেন মেহেরপুর সদর উপজেলার গো

সকালের ব্যস্ততা শুরু হতেই ময়মনসিংহ নগরের টাউন হল থেকে গাঙ্গিনারপাড়ের দিকে এগোনো কঠিন হয়ে পড়ে। সামান্য পথ পাড়ি দিতে কখনো কয়েক দফা থামতে হয়, কখনো একই জায়গায় আটকে থাকতে হয় দীর্ঘ সময়। সামনে-পেছনে সারি বেঁধে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, মিশুক, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যান সব মিলিয়ে

কুড়িগ্রামের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো। এতে আশায় বুক বেঁধেছিলেন কৃষকেরা। তবে সেই আশায় এখন শঙ্কা জাগিয়েছে ভাইরাসের আক্রমণ। আক্রান্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর বেগুনের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে কুঁকড়ে যাচ্ছে। এতে বাজারজাতযোগ্য বেগুনের পরিমাণ কমছে। ক্ষ

চিংড়ি চাষে ভাইরাসের আক্রমণ, লবণপানির সংকট, খরা ও অতিবৃষ্টির কারণে বারবার লোকসানের মুখে পড়ছেন খুলনার চাষিরা। এমন পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ হিসেবে দেশি প্রজাতির শোল মাছ চাষে ঝুঁকছেন তারা। ডুমুরিয়া ও পাইকগাছার বিভিন্ন এলাকায় ছোট পুকুরে শোল চাষ করে কেউ ফিরেছেন আর্থিক স্বচ্ছলতায়, কেউবা গড়ে তুলছেন ন

গ্রামীণ পরিবেশের নির্জনতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিনন্দন স্থাপনা। দূর থেকে দেখলে মনে হতে পারে, এটি কোনো রাজপ্রাসাদ কিংবা প্রাচীন জমিদারবাড়ি। কাছে গেলে চোখে পড়ে সারি সারি গম্বুজ, রঙিন কাচের জানালা আর কাঠের কারুকার্যময় দরজা। ধর্মীয় আবহের সঙ্গে স্থাপত্যের নান্দনিক মেলবন্ধনে গড়ে ওঠা এই স্থাপন

সুন্দরবনে অবমুক্ত করার তিন মাস পেরিয়ে গেলেও চিকিৎসা শেষে বনে ফিরিয়ে দেওয়া সেই বাঘিনীটির সন্ধান মেলেনি। বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণে বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় আট বর্গকিলোমিটার জুড়ে বসানো হয়েছিল ৪০টি ক্যামেরা ট্র্যাপ (ক্যামেরা ফাঁদ)। কিন্তু কোনো ক্যামেরাতেই ধরা পড়েনি তার ছবি। দীর্

মাদারীপুর পৌর শহরের চকবাজার এলাকার একটি দোকানের সামনে রাখা হয়েছে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি মানকচু। প্রায় ৮ ফুট উচ্চতার ব্যতিক্রমী এই কচু দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সি মানুষ। কেউ ছবি তুলছেন, কেউবা কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করছেন। অনেকের কাছেই এত বড় কচু দেখা জীবনের প্রথম অভিজ্ঞতা। বুধবার