logo

বিদ্যা বালান ও রাশি খান্নার সঙ্গে অক্ষয়ের সিনেমার মুক্তি আগামী বছর

বিদ্যা বালান ও রাশি খান্নার সঙ্গে অক্ষয়ের সিনেমার মুক্তি আগামী বছর
রাশি খান্না, বিদ্যা বালান ও অক্ষয় কুমার। ছবি: রাশি খান্নার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

অক্ষয় কুমারের আসন্ন পরিবারভিত্তিক কমেডি-ড্রামা সিনেমা ‘মৌজা হি মৌজা’র মুক্তির তারিখ নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন প্রযোজক দিল রাজু। হায়দরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেছেন যে, অনীজ বাজমি পরিচালিত এই বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে বড় পর্দায় মুক্তি পাবে।

খবর: pinkvilla.com

প্রথমে চলতি বছরের ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়। সম্প্রতি হায়দরাবাদে ‘রামায়ণ’-এর একটি সাফল্যের অনুষ্ঠানে তেলুগু মিডিয়ার মুখোমুখি হয়ে প্রযোজক দিল রাজু জানান, তাদের শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশন্স ব্যানারে সালমান খান ও অক্ষয় কুমারের মতো দুই বড় সুপারস্টারের সিনেমা তৈরি হচ্ছে, যার মধ্যে অক্ষয়ের সিনেমা ফেব্রুয়ারি মাসেই প্রেক্ষাগৃহে আসছে।

বর্তমানে পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে থাকা ‘মৌজা হি মৌজা’ অক্ষয় কুমারের সঙ্গে প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যা বালান ও রাশি খান্নাকে। এর আগে ২০১৯ সালের ‘মিশন মঙ্গল’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর ফের বড় পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় ও বিদ্যা। এ ছাড়া পরিচালক অনীজ বাজমির সঙ্গে খিলাড়ি কুমারের এটি চতুর্থ যৌথ প্রজেক্ট, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে।