মালদ্বীপ সফর ও নানা গুঞ্জন নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। ক্যারিয়ারে ৪০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। অসংখ্য বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে এই সুন্দরীকে। সম্প্রতি ‘হ্যাপিলি ম্যারিড’ ওটিটি কনটেন্টে দেখা গেছে কেয়াকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
তবে একটি ঘটনা যেন পিছু ছাড়ছে না অভিনেত্রীকে। আর সেটি হলো চলতি বছরের জুনে মালদ্বীপে কেয়ার বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে এক যুবকের সঙ্গে দেখা যায় তাকে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি।
এবার এশিয়া পোস্টের এপি গ্লামার অনুষ্ঠানে উপস্থাপিকা শান্তা জাহানের প্রশ্নের জবাবে মালদ্বীপ ইস্যু নিয়ে মুখ খুললেন কেয়া। তিনি বলেন, আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে। আমি মালদ্বীপে গিয়েছিলাম একটি হোটেল ও রিসোর্টের প্রমোশনে। সেটির নাম হলো টাইকন। সেখানেই আমি ছিলাম। আমার সঙ্গে বন্ধু ও তাদের স্ত্রীও গিয়েছিলেন। সবারই ব্যক্তিগত জীবন থাকে। কাজের জায়গায় কাজ। কিন্তু ব্যক্তিগত জীবন আলাদা রাখাই ভালো। মানুষ এটি নিয়ে প্রশ্ন তুললে তখন ভালো লাগে না।
কেয়া পায়েল আরও বলেন, আমি কাজ করি দর্শকের জন্য তারা যখন আমার কাজ নিয়ে প্রশংসা খুব ভালো লাগে। তবে ওই ঘটনায় দেখেছি অনেকেই ইচ্ছা মতো গল্প তৈরি করেছেন।
কথা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আজেবাজে কমেন্টসকারীদের নিয়ে প্রশ্ন তুলে কেয়া বলেন তারা কিনা বেকার? আমি তো এত কাজ নিয়ে ব্যস্ত থাকি এসব দেখার বা করার মতো সময় পাই না।