logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

আনন্দবাজার
আনন্দবাজার
আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক সোমবারের (২৩ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

Advertisement

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

বুঝেশুনে খরচ করুন। বন্ধুর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। বাবার চিকিৎসায় খরচ হতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। দাম্পত্য সম্পর্ক মধুর থাকবে। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করুন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকলেও কাজে একটু অলসতা থাকবে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

সন্তানের জন্য পারিবারিক সম্পর্কের উন্নতি হতে পারে। আয় কম হলেও, ব্যয় খুব বেশি হবে না। কোনো সমস্যা সামনে এসে পড়লে, দ্রুত সমাধান করার চেষ্টা করুন। মন মাঝেমধ্যে অস্থির হবে। পারিবারিক অশান্তি হতে পারে। তাই সম্পর্কের গভীরতা বুঝতে চেষ্টা করুন। কাউকে কোনো যোগাযোগের ব্যবস্থা করে দিতে হতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন)

খুব বেশি উৎসাহ দেখাতে গিয়ে কোনো সিদ্ধান্তে ভুল হয়ে যেতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো বোঝাপড়ায় যাবেন না। অতিরিক্ত সাহস ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সন্তানদের কাজে সাফল্য দেখতে পাবেন। নতুন বন্ধুত্ব থেকে নিজেকে একটু গুটিয়ে রাখাই ভালো হবে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কোথাও খেলতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল করুন। অন্যকে দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করাতে যাবেন না।

স্বামী বা স্ত্রীর সঙ্গে বেড়াতে গিয়ে কোনো বিষয়ে ঝামেলা হতে পারে। সরকারি কোনো কাজে অগ্রগতি দেখা যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। অনেকের সহযোগিতা পেলেও কাজে উন্নতির সম্ভাবনা কম।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

পারিবারিক ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বাবার পরামর্শে উন্নতি হবে। কোনো ভালো যোগাযোগ আসতে পারে। উচ্চপদস্থ কেউ সহায়তা করতে পারে। বন্ধুত্বের সম্পর্ককে অনেকেই হিংসা করবে। কোনো পরিস্থিতিকে পরিচালনা করার সুযোগ পাবেন।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

পুরোনো কোনো বড় সমস্যার সমাধান হতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা সম্পর্কের গভীরতা বাড়াবে। সন্তানরা খুবই বাধ্য থাকবে। খরচের দিকে খেয়াল রাখুন। উত্থান-পতনের মধ্যে দিয়ে গেলেও দিনটি খুব খারাপভাবে কাটবে না। চাকরিজীবীরা কথা বলায় একটু সতর্ক থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

প্রতিযোগিতামূলক কাজে উন্নতি হতে পারে। বেড়াতে গেলে সাবধানে থাকুন। বন্ধুর সঙ্গে কোনো গোপন বিষয়ে আলোচনা করতে যাবেন না। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

নতুন কোনো কাজের চাপ আসতে পারে। সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকলেও, পরিবারের সবার দিকে দৃষ্টিভঙ্গি একই রাখবেন। ভুল যোগাযোগ সৃষ্টি হতে পারে, ফলে ভোগান্তি হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

নতুন সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারেন। সহপাঠীদের খুব বেশি বিশ্বাস করা ঠিক হবে না। সম্পর্কের মধ্যে মতভেদ দেখা যেতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে বনিবনা একটু কম হবে। আর্থিক দিক মোটামুটি ভালোই থাকবে। কোনো বিষয়ে ভয় কাজ করলে তা মন থেকে মুছে ফেলতে হবে। আত্মবিশ্বাস বাড়াতে হবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

খুব ঘনিষ্ঠ সম্পর্কের কারও সঙ্গে অশান্তি হতে পারে। নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে খুব সতর্ক থাকতে হবে। বন্ধুদের উৎসাহে কাজে বহু দূর এগোতে পারবেন। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।

মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কিছু জয় করার ইচ্ছা বাড়তে পারে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

নেতিবাচক প্রভাব একটু বেশি থাকতে পারে। খাদ্যতালিকায় সবুজ শাকসব্জি একটু বেশি রাখার চেষ্টা করুন। ভাইকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের সম্পর্কে একটু মতের অমিল দেখা যেতে পারে। নতুন বাড়ি কেনার জন্য উপযুক্ত সময়। চিন্তাভাবনায় স্বচ্ছতা বজায় রেখে চলতে পারলে, কর্মক্ষেত্রে সুবিধা পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

আপনার কথার প্রতি কেউ আকৃষ্ট হতে পারে। পরিবারের কারও জন্য খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ করার ইচ্ছা থাকলে, করতে পারেন। দক্ষতা দেখানোর সুযোগ পেলে একটুও সময় নষ্ট করবেন না। অলসতা থাকতে পারে। বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

কোথাও বেড়াতে যাওয়া নিয়ে পরিবারের কারও সঙ্গে অশান্তি হতে পারে। যানবাহন চালানোর সময় গতি খুবই ধীর রাখুন। চারপাশের মানুষদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন, এতে লাভ অনেক বেশি হবে। মৎস্যজীবীরা একটু সতর্ক থাকতে পারেন। সন্তান শক্তি হিসেবে কাজ করবে।