সাপ্তাহিক ছুটির দিনটি কেমন যেতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (২০ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
ছোট কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সাহসিকতা দেখে অনেকেই অবাক হয়ে যাবেন। দাম্পত্যজীবন সুখের হবে। সঞ্চয়ের দিকে মনোযোগ থাকবে এবং সঞ্চয় খুব ভালো হবে। অনেক দিনের আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। পায়ে ব্যথা বাড়তে পারে।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
দাম্পত্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো জটিল কাজও খুব সহজেই করে ফেলতে পারবেন। সন্তানদের নিয়ে প্রতিবশীদের কাছে কথা শুনতে হতে পারে। অফিসে কাজের চাপ অনেকটা কম থাকবে, কিন্তু বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হতে পারে। কারও সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন, তবে খুব বেশি গোপন কথা বলতে যাবেন না।
মিথুন (২১ মে–২০ জুন)
বাড়িতে কোনো শুভ কাজের জন্য খরচ বাড়তে পারে। মায়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব পালন করতে হতে পারে। অফিসে বসের কথায় একটু বেশি খেয়াল করতে হবে। ছোট কোনো ভুল বড় আকার নিতে পারে। বাড়িতে মনের কথা বলতে গিয়ে অপদস্থ হতে পারেন। সন্ধ্যার পর কোনো কারণে উত্তেজনা বাড়তে পারে, একটু বুঝে চলতে হবে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
সন্ধ্যার পর কোনো সুখবর পেতে পারেন। রাস্তায় পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভাই-বোনদের নিয়ে বাড়িতে বিশেষ কোনো আলোচনা হতে পারে। টাকা ধার করতে হতে পারে। পারিবারিক দায়িত্ব এতটাই বাড়বে, যা চিন্তায় ফেলতে পারে। চোখের সমস্যা থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
অফিসে কোনো ভুলের কারণে বদনাম হতে পারে। ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা আছে। তবে এখন গাড়ি না কেনাই ভালো। বাবার সম্পত্তি নিয়ে আলোচনা করতে যাবেন না। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের বিয়ের সম্ভাবনা আছে। খেলাধুলায় মনোনিবেশ করার কারণে কাজে একটু ব্যাঘাত আসতে পারে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনায় খরচ হতে পারে। বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারেন। সন্তানের কোনো বিষয় চিন্তায় ফেলতে পারে। আপনার ব্যবহারের কোনো জিনিস কেউ চেয়ে নিতে পারেন, এতে অসুবিধা হতে পারে। সবুজ শাকসব্জি বেশি পরিমাণে খান। বন্ধুরা একটু এড়িয়ে চলতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ব্যবসায় উদ্যোগী হলে লাভবান হবেন। অবসর সময়ে ধর্মগ্রন্থ পড়ুন, তাতে শান্তি পাবেন। সন্তানের চাপ বিরক্তির কারণ হতে পারে। আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
অফিসে কাজের চাপ বাড়বে। ব্যবসায় কিছু পণ্য ভালো অর্থ নিয়ে আসতে পারে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সফল হবেন। রাতের দিকে ছোটখাটো আর্থিক সমস্যা আসতে পারে। স্বামী-স্ত্রী একে অন্যকে কাজে সহায়তা করবেন। কামারদের কাজে উন্নতির সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
আর্থিক বিনিয়োগকারী এমন কারও সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। স্বামী বা স্ত্রীর কোনো কাজ আনন্দের কারণ হবে। শরীরের খেয়াল রাখুন। ব্যবসা পরিবর্তনের মনোভাব আপনাকে আনন্দ দেবে। ব্যবসায়ীদের অংশীদারদের থেকে দূরে থাকা উচিত, বিবাদের আশঙ্কা আছে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
পরিবার অথবা নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনো বন্ধুর বিষয়ে খারাপ খবর পেতে পারেন। সন্তানকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। প্রেমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর থেকে খুব ভালো উপহার পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বিবাহিত জীবন একটু বিবাদ দিয়ে শুরু হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন, যা বিচলিত করতে পারে। বন্ধু প্রেমের প্রস্তাব দিতে পারে। বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন, তবে একটু খরচ বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় সম্পদের পরিমাণ বৃদ্ধি হতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের পরিমাণ বেশি হবে। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তবে কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বড়দের সম্মান করতে হবে। পারিবারিক সুখ বজায় রাখতে পারবেন, তবে তার জন্য একটু খরচ হতে পারে।





