১২ জাতক-জাতিকার ভাগ্যে আজ কী আছে, জানুন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (২১ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
সন্তানদের কোনো কাজের ফলে অশান্তি হতে পারে। সময়ের মূল্য দিতে শিখুন। কেউ সাহায্য চাইলে না বলবেন না। দীর্ঘ দিনের অর্থসমস্যার অবসান ঘটতে পারে। বদহজমের সমস্যায় ভোগান্তি হতে পারে। মামাবাড়ির কারও কাছ থেকে কোনো বড় ধরনের উপকার পেতে পারেন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
কাজে অমনোযোগী হওয়া যাবে না। ব্যবসায় কেউ ঠকাতে পারে। ব্যাংকের কাজ থাকলে তা দ্রুত মিটিয়ে নিন। সন্তানদের অর্থ খরচ নিয়ে খুবই চিন্তিত থাকবেন। মা-বাবাকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে। মানুষ চেনার ক্ষমতার খুব ভালো উপকার পাবেন।
মিথুন (২১ মে–২০ জুন)
কোনো বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণ করতে হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে নিতে পারেন। মনের ওপর খারাপ প্রভাব বেশি থাকবে। খরচ বেশি হওয়ায় পরিবারের মানুষের ক্রোধের শিকার হতে পারেন। লোভ সংবরণ করতে হবে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
মনের মতো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করবে। ঠান্ডা পানীয় থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। বাড়ির মানুষের মন বোঝার চেষ্টা করুন, না হলে অশান্তি বাড়তে পারে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ক্লান্তির কারণে কর্মে ব্যাঘাত আসতে পারে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটবে। কোনো জিনিসের দায়িত্ব অন্য কারও হাতে দেবেন না। আত্মবিশ্বাস ভালো থাকলেও, কাজ নিয়ে ভয় কাজ করবে। বই পড়ার ইচ্ছে বাড়বে। যেচে কারও উপকার করতে গেলে, বিপদে পড়তে হতে পারে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
শত্রুরা ক্ষতি করতে পারে। অপ্রয়োজনীয় ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাবেন না। ছোটবেলার কথা মনে পড়তে পারে। জীবনে যা আশা করেননি, তাই হতে পারে। সন্তানদের নিয়ে লেখাপড়ার কাজে ব্যস্ত থাকতে হবে। ভালো কোনো খবর পেতে পারেন। কাজে দ্বিধা রাখবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
কোনো চেনা শত্রু ক্ষতি করতে চাইবে। তাই প্রতিটি পদক্ষেপ খুবই চিন্তাভাবনা করে নেওয়া উচিত। ভবিষ্যতের কথা মাথায় রেখে, কম খরচ করবেন। কোনো শখের জিনিস কাউকে দেওয়াতে মন খারাপ হতে পারে। পরিচালক হিসেবে খুব ভালো কাজ করতে পারবেন। বুদ্ধির জোরে সব জায়গায় উন্নতি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। অফিসের কাজে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে, তবে সন্ধ্যার পর শান্তি পেতে পারেন। আর্থিক দিকটা বেশ ভালো থাকবে। বাবা কটু কথা বলতে পারেন, মাথা ঠান্ডা রাখুন। কেউ দামি কোনো জিনিসের দায়িত্ব দিলে নেবেন না।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
কারও প্রতি দয়ালু মনোভাব প্রকাশ করতে হতে পারে। সন্তান কিছু আবদার করলেই তা মেনে নেবেন না। আর্থিক বিনিময়ের কোনো কথা উঠলে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেন না। জমানো কোনো টাকা ফেরত পেতে পারেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
শরীরের যত্ন নিন, দিনের শেষে ক্লান্তি ভাব আসতে পারে। ধার দেওয়া অর্থ ফেরত চাওয়ায় অশান্তি হতে পারে। কর্মচারীর সঙ্গে যতটা আন্তরিক হবেন, ব্যবসায় ততটাই লাভ দেখতে পাবেন। বেশি পরিমাণে পানি পান করুন। কাউকে পরামর্শ দিতে হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বেতন নিয়ে কোনো প্রকার আলোচনা হতে পারে। শরীরের দিকে নজর না দিলে কোনো সমস্যা আসতে পারে। অল্প দিনের পরিচয়ে কারও সঙ্গে বাইরে কোথাও যাবেন না। শান্তি বজায় রাখতে হলে ধৈর্য্য ধরে থাকতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বাড়িতে দামি কোনো জিনিস কেনার ফলে খরচ বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে কোনো খবর আসতে পারে। সহজ কাজকেও কঠিন বলে মনে হবে। সহকর্মীরা সাহায্য করবে। বাড়ির খাবার একেবারেই ভালো লাগবে না। কারও কাছে অবহেলিত হলে, উত্তর দিয়ে তাকে বুঝিয়ে দিন।





