করমচা আকারে ছোট হলেও রয়েছে বড় স্বাস্থ্য উপকারিতা

আকারে ছোট ও টকজাতীয় হলেও করমচা একটি স্বাস্থ্য উপকারি ফল। এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কাঁচা অবস্থায় সবুজ রঙের এই ফল পেকে গেলে জমাট বাঁধা রক্তের মতো লাল রূপ নেয়।
মূলত, কাঁটাযুক্ত গুল্মজাতীয় গাছে এটি জন্ম এই ফলের। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং এপ্রিল-মে মাসে ফল ধরে। পরবর্তীতে বর্ষাকালে ফলগুলো পেকে যায়।
প্রতি ১০০ গ্রাম করমচায় শর্করা ১৪ গ্রাম, প্রোটিন ০.৫ গ্রাম, ভিটামিন এ ৪০ আইইউ, ভিটামিন সি ৩৮ মিলিগ্রাম, রিবোফ্লাভিন ০.১ মিলিগ্রাম, নিয়াসিন ০.২ মিলিগ্রাম, আয়রন ১.৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৬ মিলিগ্রাম, কপার ০.২ মিলিগ্রাম এবং পটাশিয়াম ২৬০ মিলিগ্রাম রয়েছে। তবে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের করমচা পরিহার করাই ভালো।
টকজাতীয় এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। নিয়মিত করমচা খেলে মুখে অরুচি দূর হয়। খাবারের প্রতি যাদের অনীহা রয়েছে, তাদের জন্য করমচা হতে পারে একটি প্রাকৃতিক সমাধান। এছাড়া জ্বর, ডায়রিয়া ও আমাশয় রোগীদের জন্যও এটি বেশ উপকারী।
পটাশিয়ামসমৃদ্ধ এই ফল শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি উচ্চ রক্তচাপ প্রতিরোধেও এটি দারুণ ভূমিকা রাখে। যাদের লিভার ও কিডনিজনিত সমস্যা রয়েছে, তাদের নিয়মিত করমচা খাওয়া উচিত। করমচায় থাকা কপার কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা লিভার ও কিডনির ক্ষত সারাতে সাহায্য করে।
ভিটামিন সি এবং পটাশিয়ামে ভরপুর এই ছোট্ট ফল শারীরিক ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।
একনজরে দেখে নেওয়া যাক করমচা ফলের নানান স্বাস্থ্য উপকারিতা:
কোষ্ঠকাঠিন্য দূর করে
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য করমচা অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে দ্রবণীয় ফাইবার বা আঁশ, যা পেট পরিষ্কার রাখতে দারুণ কাজ করে। নিয়মিত করমচা রাখলে কোষ্ঠকাঠিন্যের ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। তাই আজই উপকারী এই ফলটি আপনার খাদ্যতালিকায় যুক্ত করতে পারেন।
হজমশক্তি ভালো রাখে
সুস্থ জীবনের পূর্বশর্ত হলো শক্তিশালী হজমতন্ত্র। আর এই হজমশক্তি বাড়াতে আপনাকে সাহায্য করতে পারে করমচা। এতে রয়েছে ফলে রয়েছে ‘পেকটিন’ নামক একটি দুর্লভ উপাদান, যা সব ফলে সচরাচর মেলে না। পেটের নানা গোলযোগ দূর করার পাশাপাশি খাবার দ্রুত হজম করতে এটি দারুণ ভূমিকা রাখে।
মানসিক স্বাস্থ্য ভালো রাখে
শুধু শারীরিক ফিটনেসই নয়, মানসিক প্রশান্তি বজায় রাখতেও করমচার জুড়ি মেলা ভার। এতে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম, প্রয়োজনীয় ভিটামিন এবং ‘ট্রিপটোফেন’ নামক একটি বিশেষ উপাদান, যা স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করে। পাশাপাশি, করমচা খেলে মস্তিষ্কে ‘সেরোটোনিন’ হরমোনের ক্ষরণ বাড়ে, যা আপনার মনকে ফুরফুরে ও চনমনে রাখতে সাহায্য করে।
প্রদাহ কমায়
শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে করমচা বেশ কার্যকরী। নিয়মিত এই ফলটি খেলে শরীরের প্রদাহজনিত ঝুঁকি কমে যায়। এমনকি শরীরে কোনো কারণে আঘাত বা চোট পেলে তার ব্যথা উপশমেও এটি বেশ সহায়ক।
রক্ত পরিশোধনে সহায়ক
আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী, করমচা প্রাকৃতিকভাবে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। রক্তে জমে থাকা দূষিত পদার্থ দূর হওয়ার ফলে এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ব্রণ কিংবা ফুসকুড়ির মতো সমস্যা কমাতে দারুণ কার্যকর ভূমিকা পালন করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
বিভিন্ন ঐতিহ্যগত ব্যবহার ও গবেষণায় দেখা গেছে, করমচা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। তবে মনে রাখবেন, এটি কোনো প্রতিষেধক বা ওষুধ নয়; তাই ডায়াবেটিস রোগীদের অবশ্যই নিজ নিজ চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।
হৃদযন্ত্রের জন্য উপকারী
করমচায় থাকা নানাবিধ পুষ্টি উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে থাকে।
ত্বক ও চুলের যত্নে সহায়ক
প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর করমচা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। শুধু ত্বকই নয়, এটি চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া রোধেও সমানভাবে উপকারী।