Advertisement

সন্ধ্যায় দুধ চা নাকি লেবু চা, কোনটা ভালো

এশিয়া পোস্ট ডেস্ক
সন্ধ্যায় দুধ চা নাকি লেবু চা, কোনটা ভালো
ছবি : সংগৃহীত

চা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি পরিচিত পানীয়। সকাল থেকে সন্ধ্যা, ঠান্ডা বা দিনের বিভিন্ন সময়েই অনেকেই চা পান করেন। 

তবে বিশেষজ্ঞদের মতে, সন্ধ্যার সময় কোন ধরনের চা খাচ্ছেন, সেটি শরীরের ওপর বড় প্রভাব ফেলে।

দুধ চা অনেকেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে। কিন্তু দিনের শেষভাগে এটি সবসময় শরীরের জন্য ভালো নাও হতে পারে। সন্ধ্যার দিকে শরীরের হজম ক্ষমতা কিছুটা কমে যায়। এই সময় দুধ চা খেলে অনেকের গ্যাস, অম্লতা, পেট ফাঁপা বা হজমের সমস্যার মতো অস্বস্তি দেখা দিতে পারে।

এছাড়া দুধ ও চায়ের মিশ্রণ কিছু মানুষের জন্য ভারী হয়ে যেতে পারে, যা রাতে ঘুমেরও সমস্যা তৈরি করতে পারে।

লেবু চা কেন ভালো বিকল্প

বিশেষজ্ঞরা বলছেন, সন্ধ্যার জন্য লেবু চা তুলনামূলকভাবে হালকা ও উপকারী একটি পানীয়।

হজমে সহায়তা করে: লেবু চা শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে, ফলে খাবার সহজে হজম হয়।

পেটের অস্বস্তি কমায়: লেবুর প্রাকৃতিক উপাদান হজমে সহায়ক হিসেবে কাজ করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক হতে পারে।

ত্বকের জন্য ভালো: এতে থাকা ভিটামিন সি ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ক্যাফেইন তুলনামূলক কম: তাই এটি ঘুমের ব্যাঘাত কম ঘটায়।

শরীর পরিষ্কার রাখতে সহায়ক: শরীরের অপ্রয়োজনীয় বর্জ্য দূর করতে সাহায্য করে।

লেবু চা বানানোর সহজ উপায়

যা যা লাগবে

পানি ২ কাপ

লেবুর রস ১–২ চা চামচ

চা পাতা সামান্য

লবণ এক চিমটি (সাধারণ বা বিট লবণ)

চিনি (ইচ্ছামতো)

যেভাবে বানাবেন

পানি ফুটিয়ে তাতে চা পাতা ও চিনি দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে ছেঁকে নিন। এরপর লেবুর রস ও লবণ মিশিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

সন্ধ্যায় দুধ চায়ের বদলে লেবু চা বেছে নিলে শরীর হালকা থাকে, হজম ভালো হয় এবং রাতে ঘুমও আরামদায়ক হতে পারে। তাই প্রতিদিনের ছোট এই পরিবর্তন আপনার স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয় :