logo

জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. শেখ আসিফ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. শেখ আসিফ
ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও দারু সালাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক শেখ আসিফ এস. মিজান দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একজন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও নেতৃত্ব দিয়েছেন এই শিক্ষাবিদ।

২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক শেখ আসিফ এস. মিজান। তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুদৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ ছাড়া তার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত এই সিনিয়র ভাইস-চেয়ারম্যান।