logo

যুবদলের ২ নেতার পদ স্থগিত

যুবদলের ২ নেতার পদ স্থগিত
ঝালকাঠি জেলা যুবদলের বহিষ্কৃত দুই নেতা। ছবি: কোলাজ

ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার গণমাধ্যমকে বলেন, কয়েকজন নেতাকর্মী এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি তাকে পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।