logo

যে কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

যে কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক
ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবি: বাসস

সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

বিএনপি সূত্রমতে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি–জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ওসমান ফারুক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট