আরেক রেকর্ডে আর্জেন্টিনা, যা আছে আর তিন দলের

এশিয়া পোস্ট ডেস্ক
আরেক রেকর্ডে আর্জেন্টিনা, যা আছে আর তিন দলের
ছবি : সংগৃহীত

কাতারে ২০২২ বিশ্বকাপ জিতেছে ৩৬ বছর পর। যা ছিল লিওনেল মেসির পরম পাওয়া। মেসি এখন ৩৯-এ। যার অবসর নেওয়ার কথা অথবা খেললেও ফর্ম হারানো কথা ছিল। কিন্তু সবাইকে পেছনে ফেলে সব রেকর্ড যেমন নিজের করে নিলেন বিশ্বসেরা এই জাদুকর, তার টেনে নেওয়া পথে দল হিকে আর্জেন্টিনাও রেকর্ড বইয়ে নাম লেখাল।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর মধ্যে দিয়ে গতবারের চ্যাম্পিয়নরা ব্রাজিল, ফ্রান্স ও ইতালির পাশে নাম লিখিয়েছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের ইতিহাসে মাত্র এই তিনটি দল ব্যাক টু ব্যাক ফাইনালে পৌঁছেছে।

১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে এবং ১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে পরপর দুবার ফাইনালে গিয়েছিল ইতালি। সেই দুবারই তারা ট্রফি জিতেছিল।

আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ১৯৫৮ ও ১৯৬২ সালে। দুবারই তারা বিশ্বকাপ জিতেছিল।

এরপর ১৯৯৮ ও ২০০২ সালেও টানা দুবার ব্রাজিল ফাইনাল খেলেছিল। কিন্তু এর মধ্যে ২০০২ সালে কোরিয়া-জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপ জিতেছিল দলটি।

এদিকে ২০১৮ রাশিয়ায় ও ২০২২ বিশ্বকাপে কাতারে টানা দুবার ফাইনাল খেলেছি ফ্রান্স। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও কাতারে আর পারেনি ফরাসিরা।

কাতার বিশ্বকাপ নিজের করে নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সুযোগ এখন মেসিদের হাতে। শক্তিশালী স্পেনকে যদি হারাতে পারে, তাহলে তৃতীয় দল হিসেবে রেকর্ড করবে আর্জেন্টিনা।