logo

লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
আবহাওয়া ভবন। ছবি: বাসস

দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ৩৩ ডিগ্রিতে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থায় শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা ঘনীভূত হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবারের (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি ঘনীভূত হতে পারে।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ ৫ দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ ছাড়া এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ সময়ে বাগেরহাটের মোংলায় ১৩ মিলিমিটার ছাড়াও চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭, ফরিদপুরে ৩ মিলিমিটার ছাড়াও দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে।

এ অবস্থায় বর্ধিত ৫ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।