logo

মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৪

মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৪

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আলজাজিরা এই বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তাদের বিশেষ তৎপরতায় মোসাদের সঙ্গে যুক্ত এই চার ‘এজেন্ট’ ধরা পড়ে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ—তারা যুদ্ধকালীন সময়ে ইন্টারনেটের মাধ্যমে ইরানের স্পর্শকাতর সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান মোসাদ কর্মকর্তাদের কাছে সরবরাহ করত। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় এপ্রিল পর্যন্ত ২২১ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর জবাবে ইরানও ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে পরিস্থিতি চরম উত্তপ্ত ছিল।