পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
এশিয়া পোস্ট নিউজ

নবম জাতীয় পে-স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা সফররত আইএমএস প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে আজকের বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত অন্যান্য বিষয়ের আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।
নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ যেসব শর্ত দিয়েছে, তা পর্যায়ক্রমে কার্যকর করা হবে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি আরও বলেন, কর বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারসহ সার্বিক বিষয়ে আইএমএফের ইতিবাচক ও সন্তোষজনক মনোভাব রয়েছে।





