ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ বছরের তাওহীদের

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই এলাকার ডেকোরেটর ব্যবসায়ী ও বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের ছেলে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয় তাওহীদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
.png)






