বুধবার টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এশিয়া পোস্ট নিউজ

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
এতে বলা হয়, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য 'আলুটিলা ফিডার' এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
আওতাভুক্ত এলাকাগুলো হলো— খবংপুড়িয়া, কলেজপাড়া, উপালীপাড়া, বাস টার্মিনাল, বাঙ্গালকাঠি, শব্দমিয়াপাড়া, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






