কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত এএসআই শরীফ। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

Advertisement

সোমবার (২৯ জুন) দিবাগতে কুমিল্লা নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এএসআই হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল যুবক ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে। হামলার সময় কনস্টেবল জাহিদুল ইসলামকেও আঘাত করা হয়।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত শরীফকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে তাকে রিলিজ দেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশের নিয়মিত ডিউটির সময় দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :কুমিল্লা