অর্থ আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
অর্থ আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
বরিশাল মহানগর পুলিশের লোগো।

ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) মো আব্দুল হান্নান

বরখাস্তকৃতরা হলেন কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া।

গত সোমবার জারি করা এ সংক্রান্ত একটি অফিস আদেশে উল্লেখ করা হয়, ভুয়া বিল তৈরি করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা ওই তিন কনস্টেবল আত্মসাৎ করেছেন। তারা বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে অর্থ আত্মসাৎ করার অভিযোগও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মো. আব্দুল হান্নান জানান, তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রমান সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :বরিশাল