Advertisement

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী আটক

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী আটক
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করে। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. রাকিবুল ইসলাম নামে এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত মাঠকর্মীর বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মো. রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা এলাকার মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ভোলাহাটের ‘রিক’ এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছয় বছর বয়সি ওই শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় এনজিওর কিস্তির টাকা তুলতে তাদের বাড়িতে যান রাকিবুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।