সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে স্ব-স্ব অঞ্চল ও দপ্তরের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত করতে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব অঞ্চলের পরিচালক ও উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাঠপর্যায়ে এই মনিটরিং কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।
অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালংয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
.png)






