
শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবিত মায়ের পূজা। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সন্তানের দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন অর্ধশতাধিক মা ও সন্তান। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিষ্ণু কার্বারি পাড়ার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা বেইলি সেতুটি ভেঙে গিয়েছে প্রায় তিন বছর আগে। দীর্ঘদিনেও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় ছড়ার ওপারে থাকা অন্তত পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে ছড়ার পানি বেড়ে গেলে কয়েকদিনের জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়

পাহাড়, ঝরনা, বনাঞ্চল আর নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ি যেন প্রকৃতির এক অনন্য ভুবন। পাহাড়ি ঝরনার স্বচ্ছ জলধারা আর মেঘে ঢাকা পথের হাতছানিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে প্রাকৃতিক সৌন্দর্যের এমন বিপুল সম্ভাবনা থাকলেও পর্যটকদের দীর্ঘসময় ধরে রাখার মতো পর্যাপ্ত ও বৈচিত্র্

পাড়ে অবৈধ দখল ও বর্জ্যের দূষণে ভরাট হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পৌর শহরের ধলিয়া জলাশয়। উপজেলা প্রশাসনের মালিকানাধীন পৌর শহরের ওপর দিয়ে যাওয়া এই জলাশয়টি রাজনৈতিক ও প্রভাবশালীদের দখলে সংকুচিত হয়ে পড়েছে। সরেজমিন দেখা যায়, জলাশয়ের দুই পাড়ে গড়ে উঠেছে বহু জনবসতি ও দোকান। সেগুলো থেকে নিয়মিত ময়লা

প্রাথমিক থেকে মাধ্যমিক–শ্রেণিকক্ষে দিশারী চাকমাকে পেছনে ফেলতে পারেনি কেউ। চলতি বছর সে পেরিয়েছে মাধ্যমিকের গন্ডি; তাতেও ধরে রেখেছে সেরার অবস্থান। নিজের শিক্ষাপ্রতিষ্ঠান তো বটে, পুরো জেলার মধ্যে সে হয়েছে সবার সেরা। দিশারী চাকমা খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায়

পর্যটন নগরী খাগড়াছড়ি, প্রতিদিন বাণিজ্যিক ট্রাক ও পর্যটকবাহী বাস মিলিয়ে বহু গাড়ি নোঙর ফেলে। অথচ দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কোনো আধুনিক ও নির্ধারিত বাস-ট্রাক টার্মিনাল। বাধ্য হয়ে চালকরা বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন শহরের বিভিন্ন সড়কের দুই পাশে পার্কিং করছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মোহাম্মদপুর বড়ঝলা এলাকায় ধলিয়া খালের ওপর একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ। হাসপাতাল সড়ক সংলগ্ন খালটির ওপর নির্মিত একটি নড়বড়ে কাঠের ঝুলন্ত সেতুই বর্তমানে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। প

সম্প্রতি টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাত। সৃষ্টি হওয়া বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ধসের ঘটনাও ঘটে।