
গ্রামের মানুষ আইনি সেবা পেতে চাইলে যেতে হয় শহরে। প্রত্যন্ত এলাকা থেকে জেলা শহর পর্যন্ত যাতায়াত মানে বেশ লম্বা সময় ও আর্থিক ব্যয়ের বিষয়। গ্রামীণ জনপদের এই ভোগান্তি কমাতে দেশে চালু করা হয়েছিল ‘গ্রাম আদালত’। জনগণের দোরগোড়ায় সহজ ও স্বল্প সময়ে সেবা পৌঁছে দিতে উদ্যোগটি নেওয়া হয়। নানা জটিলতায় সেই দোরগোড়ার

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন এখনও তপশিলের গণ্ডিতে ঢোকেনি, ভোটের দিন-তারিখও অজানা। অথচ মেয়র পদ ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। কে হবেন দলীয় প্রার্থী, কার ওপর ভরসা রাখবে দল, আর শেষ পর্যন্ত কার পক্ষে যাবে ভোটের মাঠের সমীকরণ—এসব প্রশ্নে সরগরম বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভেতর-বাহির

পাঠদান চলছে, বিদ্যালয়ের কার্যক্রমও থেমে নেই। তবে রাজশাহীর অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক। জেলার ১ হাজার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮৯টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে এসব বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বের বড় অংশ সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে বিদ্যাল

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় (এসএসসি) রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও নেমে এসেছে এক-তৃতীয়াংশের কাছাকাছি। বোর্ডের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের ৬৬ দশমিক ৬৭ শতাংশ পাসের হার গত কয়েক বছ

পরীক্ষা ছাড়াই রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ১৪৩ জন আউটসোর্সিং কর্মী। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে তাদের বাছাই করা হয়। নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তি এশিয়া পোস্টকে জানিয়েছেন, চাকরির জন্য কেএসএফ ট্রেডার্সকে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টা

মৌসুমি ফল পরিবহনের জন্য পাওয়া ডাক অধিদপ্তরের ১২টি মেইল ভ্যানের ১১টিই চলে গেছে বেসরকারি প্রতিষ্ঠান বিলির হাতে। আন্তর্জাতিক সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) পক্ষ থেকে দেওয়া হয় এসব গাড়ি। তবে সেগুলো দিয়ে এখন আম বা অন্যান্য মৌসুমি ফলের বদলে দারাজসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের পার্সেল

মোবাইল ফোনে কয়েকটি ক্লিক, মোবাইল ব্যাংকিংয়ে কয়েকশ টাকা পরিশোধ, এরপর একটি গোপন টেলিগ্রাম চ্যানেলে প্রবেশাধিকার- এভাবেই পরিচালিত হচ্ছে অনলাইন পর্নোগ্রাফির নতুন এক ব্যবসা। উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের নজরদারি এড়িয়ে টেলিগ্রামের গোপন গ্রুপ ও চ্যানেলকে ব্যবহার করে গড়ে উঠেছে বিশাল এক নেটওয়ার্ক।

পদ্মা নদীর নাব্যতা সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে স্থবির হয়ে পড়েছে বহুল প্রত্যাশিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর। সম্ভাবনাময় এ নৌবন্দর চালু হলে বছরে হাজার কোটি টাকার বাণিজ্য, বিপুল কর্মসংস্থান এবং পরিবহন ব্যয় কমানোর সুযোগ তৈরি হলেও নানা কারণে এখনও পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করা

নগরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছিল রাজশাহী ওয়াসা। ব্যয় করা হয়েছে কোটি কোটি টাকা। সেই প্রযুক্তির পূর্ণ ব্যবহার না হওয়ায় প্রত্যাশিত সুফল মিলছে না। বাড়ছে পরিচালন ব্যয় ও ভর্তুকির চাপ। বর্তমানে রাজশাহী মহানগরীতে ওয়াসার ১২১টি পানি উত্তোলন পাম্প

ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাট। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই পশুর হাটে আশানুরূপ বেচাকেনা না হওয়ায় হতাশ অনেক ব্যবসায়ী। এরই মধ্যে হাটজুড়ে ভারতীয় গরুর উপস্থিতির অভিযোগ স্থানীয় খামারিদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।