
সকালের ব্যস্ততা শুরু হতেই ময়মনসিংহ নগরের টাউন হল থেকে গাঙ্গিনারপাড়ের দিকে এগোনো কঠিন হয়ে পড়ে। সামান্য পথ পাড়ি দিতে কখনো কয়েক দফা থামতে হয়, কখনো একই জায়গায় আটকে থাকতে হয় দীর্ঘ সময়। সামনে-পেছনে সারি বেঁধে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, মিশুক, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যান সব মিলিয়ে

পানির বুকজুড়ে লাল শাপলার মেলা। কোথাও থোকায় থোকায় ফুটে আছে ফুল, কোথাও সবুজ পাতার ফাঁক গলে উঁকি দিচ্ছে রক্তিম আভা। দূর থেকে তাকালে মনে হয়, জলরাশির ওপর কেউ বিছিয়ে দিয়েছে লাল রঙের মখমল। বাতাসের মৃদু দোলায় ফুলগুলো দুলছে, আর সেই সৌন্দর্য দেখতে মানুষের ভিড় বাড়ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গ

ময়মনসিংহের সুতিয়াখালী রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে এখন বোঝার উপায় নেই, একসময় এই জায়গাটি ছিল মানুষের ব্যস্ততায় মুখর। টিকিট কাউন্টারে লাইন, প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষা, হকারদের হাঁকডাক—সবই এখন অতীত। রেললাইনটি আছে, স্টেশনও আছে, প্ল্যাটফর্মও আছে; নেই শুধু নিয়মিত ট্রেন। প্রায় দুই যুগ ধরে এভা

সকালের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ বাজারে একে একে দোকানের শাটার উঠছে। কেউ পণ্য সাজাচ্ছেন, কেউ দোকানের সামনে ঝাড়ু দিচ্ছেন। ক্রেতাদের আনাগোনাও ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যেই হাতে একটি বস্তা নিয়ে বাজারের এক প্রান্ত থেকে হাঁটা শুরু করেছেন ৭৩ বছর বয়সি হযরত আলী। কোথা

জ্বালানি তেলের দাম বাড়ার খবরের সঙ্গে সঙ্গেই ময়মনসিংহের সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা এখনো হাতে না এলেও নগরের বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে যাত্রীদের কাছ থেকে পরিবহনভেদে নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন ভাড়া।

সীমান্তের এক পাশে পাহাড়। আরেক পাশে বাংলাদেশের জনপদ। মাঝখানে কাঁটাতার, কোথাও নদী-ছড়া, কোথাও ফসলের মাঠ। দিনের বেলায় এখানে মানুষের জীবন চলে সরল নিয়মে। কৃষক মাঠে যান, রাখাল গবাদিপশু চড়ান, বাজারে কেনাবেচা হয়। সীমান্ত যেন এই জনজীবনেরই আরেকটি অংশ। কিন্তু রাত নামলেই বদলে যায় সেই চিত্র। নির্জন পথে শুরু হয়

ময়মনসিংহ মেডেকেল কলেজ (মমেক) হাসপাতালে লাগা অগ্নিকাণ্ডের সময় সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হুড়োহুড়িতে কুলসুমা নামে এক নারীর মৃত্যুর তথ্য তার পরিবারের বরাতে নিশ্চিত হওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এশিয়া পোস্টের সঙ্গে কথা হয় তার ননদ নাজমা আক্তারের। ফোনে নাজমা আক্তার জানান, তাদের বাড়ি ম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় চারটি সিঁড়ি বন্ধ ছিল। খোলা থাকা একটি সিড়ি দিয়ে রোগী ও তাদের স্বজনরা তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টা করেন। এতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত

মহাসড়কে বাস-ট্রাকের ভিড়ের মধ্যে হঠাৎ সামনে চলে এল একটি সিএনজিচালিত অটোরিকশা। পেছনে দ্রুতগতির বাস। অটোরিকশাটি সরতে না সরতেই বিপরীত দিক থেকে ছুটে এল আরেকটি যান। কয়েক সেকেন্ডের জন্য তৈরি হলো ভয়াবহ পরিস্থিতি। শেষ পর্যন্ত দুর্ঘটনা না ঘটলেও এ ধরনের ঝুঁকিপূর্ণ দৃশ্য ময়মনসিংহের মহাসড়কগুলোতে এখন অনেকটাই নিয়ম

টিনের ভাঙা ঘরের সামনে উঠানে বসে কাঁদছিলেন রোকেয়া খাতুন ও তার পুত্রবধূ মহিমা আক্তার। চারপাশে জড়ো হয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। কারও মুখে সান্ত্বনার ভাষা নেই। চার মাস আগেও এই বাড়িতে ছিল বিদেশযাত্রার প্রস্তুতি ও স্বপ্ন—ছেলে বিদেশে গিয়ে ভালো বেতন পাবেন, ঋণ শোধ করবেন, ঘরের অবস্থা বদলাবেন, সন্তানদের ভবিষ্যৎ

মৃত মায়ের সরকারি পাওনার টাকা তুলতে ঘুষ দিতে হয়েছিল—বাবার এমন অভিজ্ঞতায় ক্ষুব্ধ হয়েছিল ১৭ বছরের শাহেদ শরীফ আহমেদ। নিজের পাসপোর্ট করাতেও ঘুষ দাবির অভিজ্ঞতা হয় তার। সরকারি সেবা পেতে ঘুষ কেন দিতে হবে—এই প্রশ্ন থেকেই অনলাইনে ঘুষের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইট’ তৈরি করে ময়মনসিংহের এই কিশোর। এই সং

স্কুলের ফটক পেরোলেই নাকে লাগে তীব্র দুর্গন্ধ। মাঠের এক পাশে জমে আছে কালচে পানি, ওপর ভেসে উঠছে ময়লা-আবর্জনা। কোথাও কাদা, কোথাও মুরগির বিষ্ঠার স্তূপ। সেই পথ দিয়েই প্রতিদিন বই-খাতা হাতে বিদ্যালয়ে ঢোকে শিশুরা—কেউ নাক চেপে ধরে, কেউ বা দ্রুত পা বাড়ায়। সকালের সমাবেশে জাতীয় সংগীত গাওয়ার সময়ও এই দুর্

ময়মনসিংহের ভালুকায় দ্রুত বাড়ছে শিল্পকারখানার সংখ্যা। নতুন নতুন কারখানা, সড়ক ও শ্রমবাজার ঘিরে বদলে যাচ্ছে এলাকার অর্থনীতি। একসময় যে জমিতে ধান চাষ হতো, সেখানে এখন গড়ে উঠেছে শিল্প স্থাপনা। যে খালে বর্ষায় মাছ ধরা হতো, সেটির পানিতে এখন ভাসে কালচে ফেনা; ভেসে আসে তীব্র দুর্গন্ধ। কোথাও কোথাও সেই দূষি

দেশে পেঁয়াজ সংরক্ষণে ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। তাদের তৈরি পরীক্ষামূলক ব্যবস্থায় সংরক্ষণ কক্ষের পরিবেশের ওপর সার্বক্ষণিক নজর রাখবে সেন্সর। তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন শনাক্ত করে প্রয়োজন অনুয

দুপুরের গরমে ঘরের ভেতর বসে থাকা দায়। বৈদ্যুতিক পাখা বন্ধ। জানালা খুলেও তেমন বাতাস পাওয়া যাচ্ছে না। শিশুরা ঘামছে, বয়স্করা অস্থির হয়ে উঠছেন। একটু পর পর সবাই তাকাচ্ছেন মিটার কিংবা ফ্যানের দিকে—বিদ্যুৎ ফিরল কি না। বিদ্যুৎ আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। কখন আসবে, কতক্ষণ থাকবে, তার কোনো নিশ্চয়তা

ময়মনসিংহ শহরের ব্যস্ততা পেরিয়ে ব্রহ্মপুত্রের পাড় ধরে কিছুটা এগোলেই বদলে যায় দৃশ্যপট। শহররক্ষা বাঁধের পাশে কাঁচিঝুলি সাহেব কোয়ার্টার এলাকায় বড় বড় গাছের ছায়া, পাখির ডাক আর নদের শান্ত প্রবাহের মধ্যে দাঁড়িয়ে আছে একটি পুরোনো দ্বিতল ভবন। বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভবনটির ভেতরে সংরক্ষিত আছে