
চিংড়ি চাষে ভাইরাসের আক্রমণ, লবণপানির সংকট, খরা ও অতিবৃষ্টির কারণে বারবার লোকসানের মুখে পড়ছেন খুলনার চাষিরা। এমন পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ হিসেবে দেশি প্রজাতির শোল মাছ চাষে ঝুঁকছেন তারা। ডুমুরিয়া ও পাইকগাছার বিভিন্ন এলাকায় ছোট পুকুরে শোল চাষ করে কেউ ফিরেছেন আর্থিক স্বচ্ছলতায়, কেউবা গড়ে তুলছেন ন

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে একটি বরফ কলকে সারের গুদাম হিসেবে দেখিয়ে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় জিএম হাফিজুর রহমানের বিরুদ্ধে। অস্তিত্বহীন অবকাঠামোর তথ্য দেওয়া এবং নির্ধারিত এলাকার বাইরে অন্য ইউনিয়নের স্থাপনা দেখিয়ে ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । এ ছাড়া তিনি ঢাকায়

পাঁচ বছর বয়সে চোখের আলো হারিয়েছেন চিত্তরঞ্জন মহলদার। এরপর পেরিয়ে গেছে ছয় দশকেরও বেশি সময়। পৃথিবীর রূপ-রং, চাঁদের আলো কিংবা নিজের স্ত্রী-সন্তানের মুখ কোনো কিছুই দেখা হয়নি তার। তবে দৃষ্টিশক্তি হারানোর পর থেমে থাকেনি জীবন। গরুর জন্য ঘাস কাটা, গোয়াল পরিষ্কার, হাঁস-মুরগি লালন-পালন, মাছ ধরা, রান্না

খুলনার রূপসায় ছেলে জয় ঢালী (২৭) হত্যার দেড় মাসও পার হয়নি, এর মধ্যেই গুলি করে হত্যা করা হয়েছে তার বাবা আক্তার ঢালীকে (৬০)। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে বেঞ্চে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেড

সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন পর্যটকরা। তাদের থাকার জন্য গড়ে উঠেছে বনসংলগ্ন নানা রিসোর্টও। তবে পর্যটনকে ঘিরে গড়ে ওঠা এসব স্থাপনাই এখন সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। রিসোর্টগুলোতে পর্যটকদের ব্যবহৃত খাবারের প্যাকেট, প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য ফেলা হচ্ছে। কোথাও পয়োনিষ্ক

একসময় শান্তির শহর হিসেবে পরিচিত খুলনা যেন আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে। কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় নগরবাসীর মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। চলতি বছরে নগরীতে অন্তত ২৬টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মাদক বিক্রির সিন্ডিকেট নিয়ন্ত্রণ, মাদকের পাওনা টাকা ও আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে অন্তত ৮টি হত

যানবাহনের সংখ্যা বাড়ছে, বাড়ছে নগরবাসীর চলাচলও। অথচ দুই দশকের বেশি সময় ধরে কার্যকর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নেই খুলনা মহানগরীতে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোথাও অচল সিগন্যাল বাতি পড়ে আছে, কোথাও আবার তার অস্তিত্বও নেই। ফলে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার বদলে এখনো ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নিয়ন্ত্রিত হচ্

গরম তাওয়ায় সরিষার তেল পড়তেই ছড়িয়ে পড়ে ঝাঁঝালো ঘ্রাণ। তাতে দেওয়া হয় পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। একটু ভাজা হয়ে এলে মগে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দেওয়া হয় তাওয়ার ওপর। এরপর খুন্তি দিয়ে দ্রুত নেড়ে ডিমটি পুরোপুরি শক্ত হওয়ার আগেই নামিয়ে নেওয়া হয়। সবশেষে ছিটিয়ে দেওয়া হয় বিশেষ মশলার মিশ্রণ। এভাবেই তৈরি হয় খুলনার পরি

খুলনায় ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর চাপ, অথচ সেই অনুপাতে বাড়েনি শয্যা, চিকিৎসক ও নার্সের সংখ্যা। ফলে হাসপাতালের নির্ধারিত ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা, করিডোর ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের। খুলনা মেডিকেল কলেজসহ (খুমেক) সর

আধুনিক কাঠামোর পাঁচতলা ভবন। একেবারে নতুন, দেখতে চোখ জুড়ানো। ঠায় দাঁড়িয়ে আছে। কথা ছিল সেখানে দেওয়া হবে শিশুদের চিকিৎসাসেবা। নির্মাণ শেষ হয়েছে দুই বছর পার হয়ে গেছে। জনবল সংকটে শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। ভবনটি নির্মাণ করা হয় খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের জন্য। কাজ শেষে সেখানে দেওয়া হয়েছে বিদ্যুৎ সং

আহত বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম নির্ভরস্থল খুলনার বয়রা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। অথচ এক দশকের বেশি সময় ধরে কেন্দ্রটিতে নেই কোনো স্থায়ী ভেটেরিনারি চিকিৎসক। ফলে গুরুতর অসুস্থ বা আহত প্রাণীর চিকিৎসায় কখনো দূরের সাফারি পার্কের চিকিৎসকের পরামর

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তপশিল এখনও ঘোষণা করা হয়নি। তার আগেই মেয়র পদ ঘিরে খুলনার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আগাম তৎপরতা। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা, জনসংযোগ ও সাংগঠনিক প্রস্তুতি। এর মধ্যে সম্ভাব্য প্রার

দেশে লবণের সম্ভাব্য ঘাটতি ও বাজারে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সরকার দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে। সরকারের এ সিদ্ধান্তে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য সংকট মোকাবিলার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে আমদানিতে উচ্চ শুল্ক, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামাল

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনের মৃত্যুর আগে তার কাছে ৫৮ হাজার টাকা চাওয়া হয়েছিল বলে দাবি করেছেন তার বাবা মো. কুতুবউদ্দিন। তার অভিযোগ, মেডিকেলে ভর্তির প্রলোভন দেখিয়ে প্রায় দেড় বছর ধরে মেহেদী নামে এক ব্যক্তি আজমুলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পরে আজমুল নর্থ ওয়েস্টার্ন

ডেঙ্গুর প্রকোপে খুলনার চিকিৎসাব্যবস্থায় চাপ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে দেখা দিয়েছে শয্যা, রক্ত ও প্লাটিলেটের সংকট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার কয়েক গুণ রোগীর চাপ। মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা। শিশু বিভাগে অতিরিক্ত রোগী ভর্তি। এর মধ্যে সাত-আট মাস ধরে অচল প্লাজমা অ্যা

খুলনার ব্যস্ততম রূপসা ঘাটে জনপ্রতি টোল এক টাকা থেকে বাড়িয়ে দুই টাকা করা হলেও সরকারি রাজস্ব আদায় বরং কমেছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ঘাটটি পরিচালনার সময় বছরে প্রায় ৬৮ লাখ টাকা রাজস্ব পেলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ন্ত্রণে যাওয়ার পর নয় মাসে সরকারি কোষাগারে জমা পড়