logo

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ
সৌদি আরবের আরাফার ময়দানে হাজিরা। ছবি: আরব নিউজ

হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজে যেতে নিবন্ধনকারী যাত্রীরা ৯০টি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

 

এতে বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (এফআইটি) হজযাত্রীদের নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে হবে।

টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা গ্রহণের জন্য হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

২০২৭ সালের হজযাত্রীরা সারা দেশের মোট ৯০টি কেন্দ্র থেকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে পারবেন। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় এবং ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এ বিষয়ে যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টাল www.hajj.gov.bd-এ পাওয়া যাবে।

৯০ কেন্দ্রের তালিকা। ছবি: ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে
৯০ কেন্দ্রের তালিকা। ছবি: ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট