logo

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার, মালয়েশিয়ায় চিকিৎসাধীন
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে লুৎফুজ্জামান বাবরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ নেত্রকোনা-৪ আসনের সর্বস্তরের মানুষ এবং দেশবাসী আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। দেশবাসীর এই অকৃত্রিম ভালোবাসা ও দোয়ার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে তাঁর পরিবার।

প্রিয় নেতার এই সংকটময় সময়ে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহমর্মিতা ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি গভীর ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে অব্যাহতভাবে দোয়া চেয়েছে পরিবার।