ধানমন্ডিতে ছাত্রদল ও বার স্টাফদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি বারের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বার স্টাফ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে ওই বারের সামনে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের কথা বলে গত কয়েকদিন ধরে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে অবস্থানকালে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে ওই বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বারের স্টাফদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
একপর্যায়ে বারের স্টাফদের মারধরে ছাত্রদলের ২ থেকে ৩ জন নেতাকর্মী রক্তাক্ত অবস্থায় আহত হন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিস্তারিত আসছে...









