logo

সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমানের

সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমানের
ছবি: বিমান বাংলাদেশের ফেসবুক থেকে নেওয়া

সৌদি আরবে বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দেশটিতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও সময়সূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।