logo

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ‘সিরিয়াস অ্যাকশন’ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ‘সিরিয়াস অ্যাকশন’ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ‘সিরিয়াস অ্যাকশন’ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা জানতে পেরেছি এখানে পুলিশের অবহেলা ছিল। আমরা একটা সংক্ষিপ্ত তদন্ত করেছি। শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্বৃত্তদের যে পরিচয়ই থাকুক তা আমরা আমলে নেব না। আমরা সুষ্ঠু তদন্ত করতে বলেছি এবং এটার খুব সিরিয়াস অ্যাকশন নেওয়া হবে, যেই জড়িত থাকুক।