সাপ্লিমেন্টারি পাস করলে রাবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে: ভিসি

বিশ্ববিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। ইউজিসির সিদ্ধান্ত মেনে নিয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারাও রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
রাবি উপাচার্য বলেন, যেসকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় দেওয়া হবে।
অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে জানান অধ্যাপক ফরিদুল ইসলাম।
(2)-6182f1.jpg)












