লালবাগে যুবলীগের ওয়ার্ড সদস্য গ্রেপ্তার

রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুমন চৌধুরী (৩৬) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
লালবাগ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

