logo

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার
চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভ। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের চাপায় আমিনুর রহমান সৌরভ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক তরুণী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সৌরভ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার আসলাম হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত রিয়া খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে ঘুরতে গিয়েছিলেন সৌরভ। পরে হলিধানি বাজার এলাকায় পৌঁছালে একটি গতিরোধকে (স্পিড ব্রেকার) মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সৌরভ। আহত হন তার বান্ধবী রিয়া খাতুন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।