যেসব এলাকায় আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সংযোগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (১৩ নভেম্বর) টানা সাড়ে সাত ঘণ্টা রংপুরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে চার ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না।
এলাকাগুলো হলো, বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো।
এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

