logo

পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
আটক ধনেশ্বর বর্মন। ছবি : এশিয়া পোস্ট

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ধনেশ্বর বর্মন (৫৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ধনেশ্বর বর্মন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরে তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী কদুরবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় লোকজনের বিষয়টি নজরে এলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতের কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বলে স্বীকার করলেও বাংলাদেশে প্রবেশের পক্ষে কোনো বৈধ কাগজপত্র (পাসপোর্ট বা ভিসা) দেখাতে পারেননি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।