logo

বান্দরবানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

বান্দরবানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার জিহাদুল আলম তুহিন ও প্রজ্ঞাসার বড়ুয়া পাপন। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিহাদুল আলম তুহিন (২২) এবং প্রজ্ঞাসার বড়ুয়া পাপন (৫০)। জিহাদুল আলম তুহিন বান্দরবান সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ‘খ’ শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা। তিনি দিলদার আলম এবং আরাফা আক্তারের সন্তান।

অপর গ্রেপ্তার ব্যক্তি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন বাংলাদেশ কৃষক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি। তিনি বান্দরবান বাজারের ৩ নম্বর গলির ছাত্রবন্ধু লাইব্রেরি এলাকার বাসিন্দা। তিনি মৃত পুলিন বিহারী বড়ুয়া এবং মৃত সচি রানী বড়ুয়ার ছেলে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ এশিয়া পোস্টকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বান্দরবানের বিভিন্ন স্থান থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।