logo

‘আমি অপরাধ করিনি, আমাকে ছেড়ে দেন’, পুলিশের হাতে গ্রেপ্তারের পর যুবলীগ নেতা

‘আমি অপরাধ করিনি, আমাকে ছেড়ে দেন’, পুলিশের হাতে গ্রেপ্তারের পর যুবলীগ নেতা
সিঙ্গিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিঙ্গিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তেরো মাইল এলাকায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘মোহনা ফার্নিচার’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, মোর্শেদ আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকা এই যুবলীগ নেতাকে ধরতে রাতে বিশেষ অভিযান চালায় হাতীবান্ধা থানা-পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় মোর্শেদ আলম কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকে বলতে থাকেন, ‘আমি কোনো অপরাধ করিনি, আমাকে ছেড়ে দেন।’ পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ তাকে দ্রুত থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।