logo

এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি

এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের পদায়ন করা হয়েছে কিশোরগঞ্জ জেলায়।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

বেশ কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে। রোববার দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।