logo

মাদারীপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

মাদারীপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান
ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রেজাউল করিম ভাসাই শিকদার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ডাসার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।