logo

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষ, হাসপাতালে অর্ধশতাধিক

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষ, হাসপাতালে অর্ধশতাধিক
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি : এশিয়া পোস্ট
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একে একে আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট