logo

নিজ থেকেই মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, ৭ কারখানা ছুটি

নিজ থেকেই মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, ৭ কারখানা ছুটি
গাজীপুরের মৌচাক এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ জেরে মহাসড়ক অবরোধ করলেও নিজে থেকেই অবরোধ ছেড়ে দেন শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিক অসন্তোষের কারণে ৭ থেকে ১০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে কারখানা ছুটি দিলে কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নেন।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার পরে শ্রমিকরা নিজে থেকেই শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। এরপর যানচলাচল শুরু হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন এশিয়া পোস্টকে বলেন, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। ওই এলাকার ৭টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।