অফিসার পদে নিয়োগ দিচ্ছে এসএমসি

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ‘অফিসার, ফিল্ড অ্যাডমিন, ফার্মা’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: অফিসার, ফিল্ড অ্যাডমিন, ফার্মা
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস স্যুটে দক্ষ হতে হবে, যার মধ্যে বিভিন্ন ফাংশন ও ফর্মুলার ব্যবহার অন্তর্ভুক্ত।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, মুনাফায় অংশীদারত্ব, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।











