logo

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, লাগবে যেসব যোগ্যতা

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, লাগবে যেসব যোগ্যতা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক। ৯ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার

বিভাগ: লিটিগেশন ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা ভাষায় কার্যকর লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সম্পত্তি সংক্রান্ত নথিপত্র, সাধারণ চুক্তিপত্র, চার্জ সংক্রান্ত নথিপত্র এবং আইনি মতামত বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।