Advertisement

মেধার স্বীকৃতিতে সম্মাননা, উচ্ছ্বাসে ভাসল ক্ষুদে শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
মেধার স্বীকৃতিতে সম্মাননা, উচ্ছ্বাসে ভাসল ক্ষুদে শিক্ষার্থীরা
এক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রকিবুল হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে সাংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমান, অ্যডভোকেট রহিমা খাতুন, শাজাহান, ইমরান সরকার আতাউর রহমান সিদ্দিক, শাহ কামালসহ অন্যানরা বক্তব্য দেন।

মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রকিবুল হোসেন বলেন, ‘আজকের এই সংবর্ধনা শুধু কয়েকজন শিক্ষার্থীর অর্জনের স্বীকৃতি নয়, এটি আমাদের পুরো বিদ্যালয় পরিবারের জন্য গর্বের দিন। একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও পরিবারের অবদানও থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করুক। মনে রাখতে হবে, বৃত্তি পাওয়া শেষ লক্ষ্য নয় এটি আরও বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।’

এ সময় বক্তারা বলেন, ছোট ছোট সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। ছোট ছোট স্বীকৃতি এবং উদযাপন তাদের ভালো কাজ করার জন্য উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাসে যোগান দেয়।

পরে ওই বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষায় মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহনা জান্নাত, মুশফিক রহমান, মুশফিক রহমান তুর্জ, সাফওয়ার আল জিনকে বিভিন্ন উপহার দেওয়া হয়।

বিষয় :জামালপুর