logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

দলীয় পদে ফিরলেন নড়াইলের বিএনপির ৬ নেতা

দলীয় পদে ফিরলেন নড়াইলের বিএনপির ৬ নেতা
সাংগঠনিক দায়িত্ব ফিরে পাওয়া লোহাগড়ার বিএনপির ছয় নেতা। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

দীর্ঘদিন পর আবারও নিজ নিজ সাংগঠনিক দায়িত্বে ফিরেছেন নড়াইল ও লোহাগড়ার বিএনপির ছয় নেতা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ধারাবাহিকতায় তাদের আগের পদে পুনর্বহাল করেছে নড়াইল জেলা বিএনপি।

রোববার (২২ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Advertisement

এর আগে গত ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাদের দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার তাদের নিজ নিজ সাংগঠনিক পদেও পুনর্বহাল করা হলো।

পুনরায় দায়িত্ব পাওয়া নেতারা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।

দীর্ঘদিন পর সাংগঠনিক পদ ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট নেতাদের অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।